শনিবার, ১০ অক্টোবর ২০২৬
My Blog

My WordPress Blog

বান্দরবান সব খবর

আওয়ামী লীগের বিরুদ্ধে গণঅভ্যুত্থান অনিবার্য ছিল : মাহফুজ আলম

শেয়ার করুন:

জুলাই অভ্যুত্থান চলাকালীন আন্দোলনকে বেগবান করতে সামনে থেকে সমন্বয়ের পাশাপাশি আড়ালে থেকে যারা নেতৃত্ব দিয়েছিলেন, মাহফুজ আলম তাদের একজন। আন্দোলন চলাকালে আওয়ামী সরকারের ব্যাপক হত্যাকাণ্ড ও গণ গ্রেফতারের মধ্যেও আন্দোলনটিকে সচল রাখার কাজ করেছিলেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ’ অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাকে চব্বিশের জুলাই অভ্যুত্থানে নেপথ্যের নায়ক হিসেবে পরিচয় করিয়ে দেন।

মাহফুজ আলম জন্মগ্রহণ করেন ১৯৯৮ সালে লক্ষ্মীপুরে। তিনি চাঁদপুরের একটি মাদ্রাসা থেকে দাখিল (এসএসসি), রাজধানীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম (এইচএসসি) সম্পন্ন করেন। ২০১৫-১৬ সেশনে মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তিনি সিনেমা ও সাহিত্য নিয়ে একাধিক কাজ করেছেন। নিয়মিত পাঠচক্র করার পাশাপাশি অনিয়মিত ম্যাগাজিন প্রকাশের সঙ্গেও জড়িত থেকেছেন। জুলাই অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিঁয়াজো কমিটির একজন ছিলেন মাহফুজ আলম। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান তিনি। এ বছরের ফেব্রুয়ারিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ আলম।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies