মূল সংবাদে ফিরুন

My Blog

My WordPress Blog

My Blog প্রিন্ট সংস্করণ ·

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন

nabi প্রকাশ:
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ আফ্রিকান আইনবিদ নাভানেথেম 'নাভি' পিল্লাই
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ আফ্রিকান আইনবিদ নাভানেথেম 'নাভি' পিল্লাই

সাবেক প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ আফ্রিকান আইনবিদ নাভানেথেম ‘নাভি’ পিল্লাইকে ২০২৬ সালের শান্তিতে নোবেল পুরস্কার জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার এক অভিনন্দন বার্তায় অধ্যাপক ইউনূস ন্যায়বিচার, মানবাধিকার ও জবাবদিহিতার প্রতি পিল্লাইয়ের আজীবন অঙ্গীকারের প্রশংসা করেন।

তিনি বলেন, ‘বিচারপতি নাভি পিল্লাইকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করায় আমি তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই।’

তাঁর দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনের প্রশংসা করে অধ্যাপক ইউনূস বলেন, বিচারপতি পিল্লাই তাঁর জীবন ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে উৎসর্গ করেছেন।

তিনি বলেন, ‘বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনে, জাতিসংঘে এবং আন্তর্জাতিক বিচারাঙ্গনে তাঁর কাজ প্রমাণ করেছে যে আইনের শাসন ছাড়া শান্তি দীর্ঘস্থায়ী হতে পারে না। তিনি ক্ষমতাবানদের জবাবদিহির আওতায় এনেছেন এবং যাঁদের কোনো কণ্ঠস্বর নেই, তাঁদের পাশে দাঁড়িয়েছেন।’

অধ্যাপক ইউনূস বলেন, ‘মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিচারপতি পিল্লাইয়ের অসাধারণ সাহস ও অবিচল সততার স্বীকৃতি।’

Powered by Done 5 Technologies